ভূমি মালিকদেরকে স্মার্ট কার্ড দেওয়া হবে: ভূমিমন্ত্রী

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, জমির মালিকদের স্মার্ট কার্ড দেওয়া হবে। সার্টিফিকেট অব ল্যান্ড ওনারশিপ (সিওএল) নামের এ কার্ডে

2022-12-15T15:30:48+00:00
2022-12-15T15:30:48+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
ভূমি মালিকদেরকে স্মার্ট কার্ড দেওয়া হবে: ভূমিমন্ত্রী
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২, ৩:৩০ পিএম   (ভিজিট : ২৬৮)
X


ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, জমির মালিকদের স্মার্ট কার্ড দেওয়া হবে। সার্টিফিকেট অব ল্যান্ড ওনারশিপ (সিওএল) নামের এ কার্ডে জমির মালিকানার যাবতীয় তথ্য থাকবে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে তিনি এ কথা জানান। বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এ সংলাপের আয়োজন করে।

ভূমিমন্ত্রী বলেন, আমরা সব ভূমি মালিককে একটা স্মার্ট কার্ড দেওয়ার চিন্তা-ভাবনা করছি। সেখানে সব ডেটা থাকবে। এই যে ঝগড়া-ঝাটি, তার কার্ডটা দিলেই সব বের হয়ে আসবে- তার কী পরিমাণ জমি আছে, তার কী পরিমাণ জমি ছিল, তিনি কী পরিমাণ জমি বিক্রি করেছেন। বিক্রি করা জমি অটোমেটিক ডিডাকশন হয়ে যাবে, অ্যাডজাস্ট হয়ে যাবে।

তিনি বলেন, আমরা স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের লক্ষ্য নিয়ে কাজ করছি। আমরা অনেকটা সাকসেসফুল বাট মাঠ পর্যায়ে সমস্যা এখনও রয়ে গেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাস। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাসউদুল হক।

-বাবু/এ.এস








Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy