বিএনপির এমপিদের পদত্যাগে শূন্য আসনে তফসিল রবিবার

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

জাতীয় সংসদ থেকে পদত্যাগ করা বিএনপির ছয় সংসদ সদস্যের আসন শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সংসদ সচিবালয়।

2022-12-15T17:14:53+00:00
2022-12-15T17:14:53+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিএনপির এমপিদের পদত্যাগে শূন্য আসনে তফসিল রবিবার
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২, ৫:১৪ পিএম   (ভিজিট : ২২৯)
X


জাতীয় সংসদ থেকে পদত্যাগ করা বিএনপির ছয় সংসদ সদস্যের আসন শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সংসদ সচিবালয়। এ শূন্য আসনগুলোতে এখন উপ-নির্বাচন হবে। আগামী রবিবার আসনগুলোতে  উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

আজ বৃহস্পতিবার ইসি ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা জানান নির্বাচন কমিশনার মো. আলমগীর। 

ইসি মো. আলমগীর বলেন, ‘রবিবার নির্বাচন কমিশনের সভা রয়েছে। এ সভায় শূন্য আসনে উপ-নির্বাচন নিয়ে আলোচনার বিষয়ে সিডিউল রয়েছে। সভা শেষে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ এবং সিসিটিভি বসানোর বিষয়ে সিদ্ধান্ত নিতেও এ সভায় আলোচনা হবে।’

কবে নির্বাচন হতে পারে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরকারি ছুটি, পাবলিক পরীক্ষা এবং ধর্মীয় উৎসব আছে কি না, তা দেখেই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।’

তিনি আরও বলেন, ‌‘কমিশন সব রাজনৈতিক দলের সঙ্গে সমান আচরণ করছে। এখন পর্যন্ত এ কমিশন যতগুলো নির্বাচন করেছে, তার সবগুলোই অবাধ ও সুষ্ঠু হয়েছে। আমরা সব রাজনৈতিক দলের আস্থা অর্জনের চেষ্টা করছি।’ 

-বাবু/এ.এস








Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy