সেনাপ্রধানের সঙ্গে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ৩০ ভারতীয়র সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর ৩০ জন বীর যোদ্ধাসহ ৩৬ সদস্যের একটি সামরিক প্রতিনিধি দল সেনাবাহিনী

2022-12-15T17:43:37+00:00
2022-12-15T17:43:37+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
সেনাপ্রধানের সঙ্গে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ৩০ ভারতীয়র সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২, ৫:৪৩ পিএম   (ভিজিট : ২০৬)
X

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর ৩০ জন বীর যোদ্ধাসহ ৩৬ সদস্যের একটি সামরিক প্রতিনিধি দল সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সেনাবাহিনীর সদর দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আইএসপিআর জানায়, সৌজন্য সাক্ষাতে পারস্পরিক কুশলাদি বিনিময়ের পর সেনাবাহিনী প্রধান স্বাধীন বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ৩০ লাখ শহীদ, স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা এবং ভারতীয় মিত্রবাহিনীর সব সদস্যদের অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন তিনি।

পরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সাবেক সেনাকর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল বি এস মেহতা মুক্তিযুদ্ধের সময়ে অভিজ্ঞতার ওপর তার লিখিত ‘একাত্তরের যুদ্ধ - এক ভারতীয় কমান্ডারের বীরগাথা’ এবং ‘ওয়ার ডিসপ্যাচেস ১৯৭১’ শীর্ষক দুটি বই বাংলাদেশ সেনাবাহিনীকে উপহার দেন। সেনাবাহিনী প্রধানের পক্ষে কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলম বই দুটি গ্রহণ করেন।

বাবু/জেএম






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy