নাজিরা বাজারে জুতার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর পুরান ঢাকার নাজিরা বাজারে জুতার গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৬ ইউনিট

2022-12-15T18:17:07+00:00
2022-12-15T18:17:07+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পুরান ঢাকা
নাজিরা বাজারে জুতার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২, ৬:১৭ পিএম   (ভিজিট : ১৯৭)
X

রাজধানীর পুরান ঢাকার নাজিরা বাজারে জুতার গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৬ ইউনিট কাজ করে বিকেল ৫টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ। তিনি বলেন, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে আগুন লাগার খবর পেয়ে নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট পাঠানো হয়। পরে ছয়টি ইউনিট কাজ করে ৫টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমরা আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে পারিনি। এছাড়া আগুনে কোনো হতাহতের খবরও এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি।

বাবু/জেএম





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy