সৌদি ধর্মমন্ত্রীর সাথে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

ধর্ম

সৌদি আরবের ধর্মমন্ত্রী শাইখ ডক্টর আবদুল লতীফ বিন আবদুল আযীয আলোশ শাইখের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জমঈয়তে

2022-12-15T20:39:10+00:00
2022-12-15T20:39:10+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সৌদি ধর্মমন্ত্রীর সাথে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২, ৮:৩৯ পিএম   (ভিজিট : ২৫৬)
X

সৌদি আরবের ধর্মমন্ত্রী শাইখ ডক্টর আবদুল লতীফ বিন আবদুল আযীয আলোশ শাইখের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের পাঁচ নেতা। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ধর্মমন্ত্রীর দপ্তরে এই সৌজন্য সাক্ষাৎ করেন তারা। 

সৌদি সরকারের ধর্মমন্ত্রী শাইখ ডক্টর আবদুল লতীফ বিন আবদুল আযীয আলোশ শাইখেরর বিশেষ আমন্ত্রণে ও রাষ্ট্রীয় আতিথেয়তায় বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের সভাপতি অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের উপদেষ্টা এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের সহ-সভাপতি ও মাদরাসা মোহাম্মদীয়া আরাবীয়ার কর্নধার আওলাদ হোসেন এবং বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের সেক্রেটারী জেনারেল শাইখ ড. মুহাম্মদ শহিদুল্লাহ খান পাঁচ দিনের সফরে সৌদি আরবে অবস্থান করছেন।


এই সফরের অংশ হিসেবে তারা আজ আবদুল লতীফ বিন আবদুল আযীয আলোশ শাইখের সঙ্গে সাক্ষাৎ করেন। বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস এক বিজ্ঞপ্তিতে জানায়, মন্ত্রী অত্যন্ত সুন্দরভাবে ও আন্তরিকতার সাথে জমঈয়ত নেতাদের স্বাগত জানান। বৈঠকে দ্বিপাক্ষিক বিষয়াদি নিয়ে আলোচনা করেন। এ ছাড়া মন্ত্রী জমঈয়তের সার্বিক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন এবং গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। এ সময় মন্ত্রীকে জমঈয়তের পক্ষ হতে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। মন্ত্রীও জমঈয়ত নেতাদের মূল্যবান উপহার দেন।

বাবু/জেএম





Loading...
Loading...


ধর্ম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy