
ভারতের বিপক্ষে দ্বিতীয় দিন শেষে ২৭১ রানে পিছিয়ে থেকে দিন শেষ করেছিল বাংলাদেশ দল। শঙ্কা ছিল ফলো অনে পড়ার।
সে শঙ্কা বাস্তবে রূপ নিতে চলেছে যেন। তৃতীয় দিনের শুরুতেই নবম উইকেট হিসেবে ফিরে গেছেন এবাদত হোসেন।
কুলদীপের বলে ক্যাচ নিয়েছেন ঋষভ পান্ত। ফলে এবাদতকে ফিরতে হয়েছে ১৭ রান নিয়ে। ফলোঅন এড়াতে এখনো টাইগারদের প্রয়োজন ৬০ রান। ৯ উইকেট হারিয়ে দলীয় রান এই মুহূর্তে ১৪৪।
বাবু/এসআর