১৫০ রানেই শেষ বাংলাদেশ

স্পোর্টস রিপোর্ট

খেলাধুলা

ফলো অন এড়াতে বাংলাদেশকে করতে হতো ২০৪ রান। সে রানটা মেহেদি হাসান মিরাজ, এবাদত হোসেনরা তুলতে পারবেন না,

2022-12-16T10:45:15+00:00
2022-12-16T10:45:15+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
১৫০ রানেই শেষ বাংলাদেশ
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২, ১০:৪৫ এএম   (ভিজিট : ২১৯)
X

ফলো অন এড়াতে বাংলাদেশকে করতে হতো ২০৪ রান। সে রানটা মেহেদি হাসান মিরাজ, এবাদত হোসেনরা তুলতে পারবেন না, এমন একটা শঙ্কা ছিল আগের দিনের শেষেই। সে শঙ্কাটা সত্যি হয়েছে আজ।


১৩৩ রান নিয়ে দিন শেষ করা বাংলাদেশ শেষ দুই উইকেটে আজ সকালে তুলতে পারল ১৭ রান, অলআউট হলো ১৫০ রানে।


তবে ভারত ফলো অন করাচ্ছে না বাংলাদেশকে। ইতোমধ্যেই সাগরিকার উইকেটে স্পিন ধরতে শুরু করেছে। বাংলাদেশ যদি ২৫৪ রানের বেশি করেই ফেলে তাহলে চতুর্থ ইনিংসে ব্যাট করতে হতো লোকেশ রাহুলের দলকে। তার ওপর বোলারদের ওপরও টানা বোলিংয়ের ধকল যেত ফলো অন করালে। সব মিলিয়ে সে ঝুঁকিটা নেয়নি ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামছে একটু পরেই।


বাবু/এসআর






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy