বিজয় দিবসে দেশকে ভালোবাসার আহ্বান ডিএনসিসি মেয়রের

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

বিজয় দিবসে দেশকে ভালোবাসার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে

2022-12-16T12:11:37+00:00
2022-12-16T12:11:37+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিজয় দিবসে দেশকে ভালোবাসার আহ্বান ডিএনসিসি মেয়রের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২, ১২:১১ পিএম   (ভিজিট : ২০৩)
X

বিজয় দিবসে দেশকে ভালোবাসার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।


শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে এ আহ্বান জানান তিনি।


শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মেয়র বলেন, বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে দেশকে মুক্ত ও স্বাধীন করার লক্ষ্যে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল সমগ্র বাঙালি জাতি। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদ এবং ২ লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে এ স্বাধীনতা।


১৯৭১ সালের এই দিনে পাক সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। যাদের মহান আত্মত্যাগের বিনিময়ে আমাদের বিজয় অর্জিত হয়েছে, দেশকে ভালোবাসার মাধ্যমে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে। গৌরবময় এ বিজয়ের দিনে আমাদের দেশকে ভালোবাসার প্রতিজ্ঞা করতে হবে।


বাবু/এসআর







Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy