কুয়েতে বাংলাদেশ দূতাবাসে বিজয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৬ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল

2022-12-16T18:50:45+00:00
2022-12-16T18:53:46+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কুয়েতে বাংলাদেশ দূতাবাসে বিজয় দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২, ৬:৫০ পিএম  আপডেট: ১৬.১২.২০২২ ৬:৫৩ পিএম  (ভিজিট : ১৮৮)
X

কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। 


স্থানীয় সময় শুক্রবার (১৬ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৮টায় বাংলাদেশ দূতাবাসে জাতীয় সংগীতের সুরে সুরে পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 


এরপর বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। 


এসময় উপস্থিত ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসিকুজ্জামান, প্রথম সচিব ও দূতালয় প্রধান নিয়াজ মোর্শেদ, ডিফেন্স এটার্সি বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান উজ জামান, শ্রম কাউন্সিলর আবুল হোসেন, প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) ইকবাল আক্তারসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও  বাংলাদেশ কমিউনিটির নেতারা। 


মহান বিজয় দিবস উপলক্ষে উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন প্রবাসী বাংলাদেশিরা। 


বাবু/জেএম







Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy