জঙ্গি সংগঠনে জামায়াত আমিরের অর্থায়নের প্রমাণ পেয়েছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’য় জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমানের সমর্থন ও অর্থায়নের প্রমাণ

2022-12-17T15:31:35+00:00
2022-12-17T15:31:35+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
জঙ্গি সংগঠনে জামায়াত আমিরের অর্থায়নের প্রমাণ পেয়েছে পুলিশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২, ৩:৩১ পিএম   (ভিজিট : ১৮৫)
X

নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’য় জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমানের সমর্থন ও অর্থায়নের প্রমাণ পেয়েছে পুলিশ। শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

গোলাম ফারুক বলেন, ৭১ -এর পরাজিত শক্তিরা বিভিন্ন সময় ভিন্ন ফরমেটে জঙ্গিবাদ বিস্তারের চেষ্টা করেছে। তারা দেশের স্বাধীনতা নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করেছে। আমরা দেখেছি, এই দেশে ২০১২-১৩ সালে, ২০১৫-১৬ ও ২০০৫-৬ সালে জঙ্গিবাদ উত্থানের চেষ্টা করা হয়।

তিনি বলেন, বর্তমান জামায়াতে ইসলামীর আমিরের ছেলে জঙ্গিবাদে জড়িয়ে যান। তিনি জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ায় যোগ দেন। কিন্তু বাবা জামায়াতের আমির জেনেশুনে বিষয়টি সমর্থন ও তাকে অর্থায়ন করেন। তার অর্থ সাহায্যেই ছেলে অন্যদের সংগঠিত করছিল। এই অর্থায়নের কারণে আমরা তাকে গ্রেপ্তার করেছি।

তার সমর্থনেই ছেলে ডাক্তার রাফাত নতুন ওই জঙ্গি সংগঠনে জড়ান। এমনকি তার প্রত্যক্ষ মদদে বেশ কয়েকজন সংগঠনটিতে প্রশিক্ষণও নিয়েছে বলে জানান ডিএমপি কমিশনার। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জামায়াতের আমিরের প্রত্যক্ষ মদদে বেশ কয়েকজন নতুন জঙ্গি সংগঠনে প্রশিক্ষণও নিয়েছে। আমরা অতীতেও দেখেছি এ দেশের মানুষ জঙ্গিবাদকে সমর্থন করেনি, ভবিষষ্যতেও জঙ্গিবাদকে সমর্থন করবে না। অতীতেও আমরা কঠোর হস্তে জঙ্গিবাদ দমন করে নিয়ন্ত্রণ করেছি। বিজয়ের মাসে বলতে চাই, আগামীতেও এই দেশের মানুষকে সঙ্গে নিয়ে জঙ্গিবাদ কঠোর হস্তে নিয়ন্ত্রণ করা হবে। এই দেশে কোনভাবে জঙ্গিবাদ মাথাচাড়া দিতে পারবেনা।

পলাতক দুই জঙ্গির গ্রেপ্তারের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের নজরদারিতে শুধু সেই ২ জনই না, জঙ্গি ছিনতাইয়ে যারা জড়িত রয়েছে তাদের অনেককে শনাক্ত করা হয়েছে। আশা করছি তাড়াতাড়িই আমরা তাদের গ্রেপ্তার করতে পারবো।

বাবু/জেএম





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy