অভিষেকেই জাকিরের সেঞ্চুরি

স্পোর্টস রিপোর্ট

খেলাধুলা

ভারতের বিপক্ষে এভারেস্টসম ৫১৩ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। বিশাল এই চাপ মাথায় নিয়েও দারুণ ব্যাটিং করলেন ওপেনার

2022-12-17T16:02:14+00:00
2022-12-17T16:02:14+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
অভিষেকেই জাকিরের সেঞ্চুরি
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২, ৪:০২ পিএম   (ভিজিট : ১৮৫)
X

ভারতের বিপক্ষে এভারেস্টসম ৫১৩ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। বিশাল এই চাপ মাথায় নিয়েও দারুণ ব্যাটিং করলেন ওপেনার জাকির হাসান। চতুর্থ বাংলাদেশি হিসেবে অভিষেক টেস্টেই সেঞ্চুরি করেছেন তিনি। গতকাল ১৭ রানে অপরাজিত থেকে দিন পার করার পর আজ শনিবার ৮৩ রান যোগ করে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির স্বাদ পান বাঁহাতি এই ব্যাটার। 

এর আগে অভিষেকে বাংলাদেশের হয়ে সেঞ্চুরি করেছেন আরো তিন ক্রিকেটার। সর্বপ্রথম আমিনুল ইসলাম বুলবুল এই কীর্তি গড়েন ২০০০ সালে। তার সেঞ্চুরি নিজের অভিষেকে তো বটেই, ছিল বাংলাদেশের প্রথম টেস্টেই। 

এরপর মোহাম্মদ আশরাফুল করেন এই রেকর্ড। ২০০১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে এই নজির গড়েন তিনি। সবশেষ ২০১২ সালে এই ক্লাবে যুক্ত হন পেসার আবুল হাসান রাজু। অপ্রত্যাশিতভাবে বোলার হয়েও সেঞ্চুরি করে দেখান তিনি। এবার চতুর্থ ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব দেখালেন জাকির হাসান। ওপেনার হিসেবে বাংলাদেশের হয়ে অভিষেক টেস্টে সর্বোচ্চ রানের রেকর্ডটাও নিজের করে নিয়েছেন তিনি। ২১৯ বলে ১৩ চার ও ১ ছয়ে সেঞ্চুরি উদযাপন করেন জাকির। 

তবে সেঞ্চুরির পরপরই আউট হয়ে যান জাকির। রবিচন্দ্রন অশ্বিনের শিকার হয়ে ফিরে যান তিনি। তার বিদায়ে বাংলাদেশও খানিকটা বিপাকে পড়ে গেছে! চট্টগ্রাম টেস্টে এই মুহূর্তে বাংলাদেশ দলের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ২০৮ রান। জাকিরের বিদায়ের পর উইকেটে এসেছেন সাকিব আল হাসান। ১৫ রান নিয়ে অপরাজিত মুশফিকুর রহিমকে পেয়েছেন সঙ্গী হিসেবে। জয়ের জন্য এখনো প্রয়োজন ৩০৫ রান, হাতে আছে ৬ উইকেট।

বাবু/জেএম





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy