ইউক্রেনে আবার ভয়াবহ রুশ হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

রাশিয়ার নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা জানান, রুশ নিয়ন্ত্রিত ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুগানস্ক অঞ্চলে কিয়েভ বাহিনীর ছোড়া গোলায় ৮ জন নিহত ও

2022-12-17T17:04:53+00:00
2022-12-17T17:04:53+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ইউক্রেনে আবার ভয়াবহ রুশ হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২, ৫:০৪ পিএম   (ভিজিট : ১৭১)
X

রাশিয়ার নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা জানান, রুশ নিয়ন্ত্রিত ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুগানস্ক অঞ্চলে কিয়েভ বাহিনীর ছোড়া গোলায় ৮ জন নিহত ও ২৩ জন আহত হয়েছে।

ইউক্রেনের তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি। এ অবস্থায় রুশ হামলার কারণে কিছু অঞ্চলে পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। রাজধানীর বাসিন্দারা শুক্রবার সকালে সাইরেন বেজে ওঠার সঙ্গে সঙ্গে গায়ে কোট জড়িয়ে দ্রুত ভূগর্ভস্থ মেট্রো স্টেশনে ঢুকে পড়ে।

হামলার পর দেশটির জাতীয় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র থেকে বলা হয়েছে, উত্তর, দক্ষিণ ও মধ্যাঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামোয় রাশিয়ার বেশ কিছু ক্ষেপণাস্ত্র হামলার কারণে বিদ্যুৎ সরবরাহ ফের চালু করতে দীর্ঘ সময় লেগে যেতে পারে। তবে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে হাসপাতাল, পানি সরবরাহ কেন্দ্র, তাপ সরবরাহ কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোকে প্রাধান্য দেওয়া হবে। 

কিয়েভ বাসিন্দা ২৫ বছর বয়স্ক লাদা করোভাই বলেছেন, ‘আমি বোমা বিস্ফোরণের শব্দে জেগে ওঠি। আকাশে রকেট দেখতে পাই। এতে আমি বুঝে যাই আমাকে টিউবে ঢুকে পড়তে হবে। আমরা এখন এমন পরিস্থিতিতে বাস করছি!’

এ হামলার কারণে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে যুদ্ধাপরাধের অভিযোগকে আরও উস্কে দেওয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল এ ধরনের নির্বিচার সন্ত্রাসের নিন্দা জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, এই হামলা যুদ্ধাপরাধ ও বর্বরোচিত। হামলার জন্যে দায়ী সকলকে জবাবদিহি করতে হবে।

রাশিয়ার একের পর এক বিমান হামলায় ইউক্রেনের প্রায় অর্ধেক বিদ্যুৎ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। 

বাবু/এসআর





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy