দেশে গুমের সংস্কৃতি চালু করে জিয়াউর রহমান : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে গুমের সংস্কৃতি চালু করে জিয়াউর রহমান।শনিবার (১৭ ডিসেম্বর) গণভবনে আওয়ামী লীগের জাতীয় কমিটির

2022-12-17T19:30:10+00:00
2022-12-17T19:30:10+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
দেশে গুমের সংস্কৃতি চালু করে জিয়াউর রহমান : প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২, ৭:৩০ পিএম   (ভিজিট : ১৯৭)
X

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে গুমের সংস্কৃতি চালু করে জিয়াউর রহমান।

শনিবার (১৭ ডিসেম্বর) গণভবনে আওয়ামী লীগের জাতীয় কমিটির বৈঠকে তিনি এ কথা বলেন। 

এদিকে ২২তম জাতীয় কাউন্সিল সামনে রেখে বৈঠকে বসে আওয়ামী লীগের জাতীয় কমিটি। এতে সভাপতিত্ব করেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাধারণত জাতীয় সম্মেলনের আগে জাতীয় কমিটির বৈঠক করে আওয়ামী লীগ। এই বৈঠকেই দলের জাতীয় সম্মেলনের বাজেট অনুমোদন করা হয়। জাতীয় সম্মেলনে পাস করানোর জন্য দলের ঘোষণাপত্র ও গঠনতন্ত্রের খসড়া নিয়েও জাতীয় কমিটিতে আলোচনা হয়। এছাড়াও সমসাময়িক রাজনৈতিক বিষয় এবং শুদ্ধি অভিযান সম্পর্কে ধারণা দেয়া হয় বৈঠকে।

গঠনতন্ত্র অনুযায়ী, আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সব সদস্য জাতীয় কমিটিরও সদস্য। প্রতিটি সাংগঠনিক জেলার একজন প্রতিনিধি এই কমিটির সদস্য। এর বাইরে দলের সভাপতি ২১ জন সদস্য মনোনীত করেন। সব মিলিয়ে জাতীয় কমিটির সদস্য সংখ্যা ১৮০ জন। বছরে অন্তত একবার জাতীয় কমিটির সভা করার কথা বলা হয়েছে গঠনতন্ত্রে। তবে সভাপতি চাইলে একাধিকবারও করতে পারেন। 

বাবু/এসআর





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy