ঘন কুয়াশায় ৩ ঘণ্টা পর বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় শুরু

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

তিন ঘণ্টা পর বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় শুরু হয়েছে। এর আগে ঘন কুয়াশার কারণে শনিবার দিনগত রাত সাড়ে

2022-12-18T12:24:34+00:00
2022-12-18T12:24:34+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
ঘন কুয়াশায় ৩ ঘণ্টা পর বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় শুরু
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১৮ ডিসেম্বর, ২০২২, ১২:২৪ পিএম   (ভিজিট : ২২৩)
X


তিন ঘণ্টা পর বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় শুরু হয়েছে। এর আগে ঘন কুয়াশার কারণে শনিবার দিনগত রাত সাড়ে ৪টা থেকে বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বন্ধ ছিল। ফলে সেতুর উভয় পাশে ১৪ কিমি এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছিল।

বঙ্গবন্ধু সেতু ট্রাফিক কন্ট্রোলরুম সূত্রে জানা গেছে, ভোররাত থেকে ঘন কুয়াশার পরিমাণ বেড়ে যায়। এতে দৃষ্টিসীমার ৪০ মিটারের কম হওয়ায় সেতুতে দুর্ঘটনা এড়াতে উভয়পাড়ে টোল আদায় বন্ধ রাখে কর্তৃপক্ষ। তবে কোনো দুর্ঘটনা ঘটেনি। 

বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী বলেন, ঘন কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছিল না। এতে সেতুতে দুর্ঘটনা এড়াতে টোল আদায় বন্ধ রাখা হয়েছিল। কুয়াশার পরিমাণ কমে যাওয়ায় সাড়ে ৭টার দিকে দৃষ্টিসামী ৬০ মিটার অতিক্রম করলে টোল আদায় শুরু হয়।

-বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy