বিদ্যুৎ-গ্যাসে ভর্তুকির অর্থ জনগণকে পরিশোধ করতে হবে : প্রধানমন্ত্রী

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

বিদ্যুৎ উৎপাদন ও গ্যাস আমদানিতে যে ভর্তুকি দেওয়া হয় তা এখন থেকে জনসাধারণকে পরিশোধ করতে হবে বলে জানান

2022-12-18T15:52:54+00:00
2022-12-18T15:52:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিদ্যুৎ-গ্যাসে ভর্তুকির অর্থ জনগণকে পরিশোধ করতে হবে : প্রধানমন্ত্রী
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১৮ ডিসেম্বর, ২০২২, ৩:৫২ পিএম   (ভিজিট : ২১৬)
X


বিদ্যুৎ উৎপাদন ও গ্যাস আমদানিতে যে ভর্তুকি দেওয়া হয় তা এখন থেকে জনসাধারণকে পরিশোধ করতে হবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজয় দিবস উপলক্ষে আজ রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে এমনটা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎ উৎপাদনে যে খরচ হয় তা সবাইকে দিতে হবে। এ ছাড়া গ্যাস আমদানি ও পরিবহনে যে খরচ হয় তা সবাইকে দিতে হবে। এতদিন আমাদের অর্থ ছিল, আমরা ভর্তুকি দিয়েছি।

সরকারপ্রধান বলেন, করোনা মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও স্যাংশনের ফলে বিশ্বব্যাপী যে মন্দা দেখা দিয়েছে তাতে আমরাও আক্রান্ত। সুতরাং এতদিন বিদ্যুৎ এবং গ্যাসে যে ভর্তুকি দেওয়া হয়েছে সেই ভর্তুক্তির টাকা এখন আপনাদের দিতে হবে।

শেখ হাসিনা বলেন, প্রতিটি সময় আওয়ামী লীগ নেতাকর্মীরা মানুষের পাশে থেকেছে। আমরা যখনই সরকারে থেকেছি, প্রত্যেকটা জিনিসের মোকাবিলা করেছি। মানুষের শক্তি হচ্ছে বড় শক্তি। আর আল্লাহ তো উপরে আছেনই। আল্লাহ দয়া আর মানুষের শক্তি নিয়ে আওয়ামী লীগ সরকারে এসেছে।

শেখ হাসিনা বলেন, ক্ষমতা আসার পরই মানুষ উপলব্ধি করতে পেরেছে, আওয়ামী লীগ সরকার জনগণের সেবক। উন্নয়নের মাধ্যমে আওয়ামী লীগ সরকার সেটা প্রমাণ করেছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy