রাজধানীতে ডিএনসিসির উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর আগারগাঁওয়ের ৬০ ফিট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। রোববার (১৮

2022-12-18T18:19:14+00:00
2022-12-18T18:19:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজধানীতে ডিএনসিসির উচ্ছেদ অভিযান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৮ ডিসেম্বর, ২০২২, ৬:১৯ পিএম   (ভিজিট : ২২০)
X

রাজধানীর আগারগাঁওয়ের ৬০ ফিট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। রোববার (১৮ ডিসেম্বর) আগারগাঁওয়ে ডিএনসিসির অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. আবেদ আলী এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান এ অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অভিযানে আগারগাঁও থেকে মিরপুর ২ স্টেডিয়াম সংলগ্ন গ্রামীণ ব্যাংকের প্রধান ভবন পর্যন্ত ৬০ ফুট প্রশস্ত সড়ক নির্মাণ প্রকল্পের আওতাধীন ডিএনসিসির মালিকানাধীন ভূমির অবৈধ দখল উচ্ছেদ করা হচ্ছে। ৬০ ফিট এলাকায় রাস্তার দুইপাশে দীর্ঘদিন ধরে থাকা মোট ১২-১৪টি দোকান এবং দোকানের সম্মুখভাগ উচ্ছেদ করে রাস্তা উদ্ধার করা হয়েছে। এসময় ডিএনসিসির ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইসমাইল মোল্লা উপস্থিত ছিলেন।

ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, মেয়র আতিকুল ইসলাম জনগণের জন্য যাতায়াত সুবিধা নিশ্চিত করে সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়ে তোলার লক্ষ্যে পর্যায়ক্রমে প্রতিটি এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করার নির্দেশনা দিয়েছেন।

বাবু/এসআর





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy