আরও ৬০ লাখ অধিবাসীর বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপিত : জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশের গুরুত্বপূর্ণ জ্বালানী স্থাপনাগুলোর রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার জের ধরে বিদ্যুতের যে

2022-12-18T20:10:04+00:00
2022-12-18T20:10:04+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আরও ৬০ লাখ অধিবাসীর বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপিত : জেলেনস্কি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৮ ডিসেম্বর, ২০২২, ৮:১০ পিএম   (ভিজিট : ২২৯)
X

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশের গুরুত্বপূর্ণ জ্বালানী স্থাপনাগুলোর রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার জের ধরে বিদ্যুতের যে মারাত্মক সংকট দেখা দিয়েছিল তা কিছুটা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। 

শনিবার রাতে এক টেলিভিশন ভাষণে জেলেনস্কি বলেন, গত ২৪ ঘণ্টায় প্রায় ৬০ লাখ অধিবাসীর বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপিত হয়েছে। তিনি বলেন, বিরতিহীনভাবে জ্বালানী স্থাপনাগুলো মেরামতের কাজ চলছে। তবে পুরো বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করার জন্য আরো অনেক দিন ধরে কাজ করতে হবে বলে তিনি জানান। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, রুশ হামলায় ভিন্নিতসিয়া ও লেভিভ শহরের অধিবাসীরা সবচেয়ে বেশি সংকটে পড়েছেন।

এর আগে দেশটির জ্বালানীমন্ত্রী জেরমান গালুশেঙ্কো বলেন, তার দেশের অন্তত নয়টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এর ফলে রাজধানী কিয়েভসহ দেশের বিভিন্ন স্থানে অতিরিক্ত লোডশেডিং করতে হচ্ছে। রাশিয়া বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে তিনি দাবি করেন। ১০ মাস আগে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার পর গত শুক্রবার ‘অন্যতম ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা’ চালায় রাশিয়া।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা ইউক্রেনের সামরিক ও জ্বালানী স্থাপনাগুলোর পাশাপাশি বিদেশি অস্ত্রের চালান লক্ষ্য করে হামলা চালিয়েছে।

সূত্র : রয়টার্স

বাবু/এসআর





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy