চীন সফরে যাচ্ছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার চীন সফরে যাচ্ছেন। গত চার বছরের মধ্যে এটি হচ্ছে অস্ট্রেলিয়ার কোনো শীর্ষ কূটনীতিকের প্রথম চীন

2022-12-19T12:18:17+00:00
2022-12-19T12:18:17+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চীন সফরে যাচ্ছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২, ১২:১৮ পিএম   (ভিজিট : ২২৩)
X


অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার চীন সফরে যাচ্ছেন। গত চার বছরের মধ্যে এটি হচ্ছে অস্ট্রেলিয়ার কোনো শীর্ষ কূটনীতিকের প্রথম চীন সফর।

বিশ্লেষকরা একে দুদেশের সম্পর্কের বরফ গলানোর উদ্যোগ হিসেবে বিবেচনা করছেন।

ক্যানবেরা বলেছে, দুদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে পেনি উং বেইজিং যাচ্ছেন। সফরকালে তিনি চীনের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী ওয়াং ই এর সঙ্গে সাক্ষাত করবেন।

এ সফরের ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী এন্থনি আলবানিজ বলেছেন, অস্ট্রেলিয়া চীনের সাথে স্থিতিশীল সম্পর্ক চায়। তিনি বলেছেন, ‘যেখানে পারি সেখানে আমরা সহযোগিতা করবো, যেখানে অবশ্যই দরকার সেখানে দ্বিমত পোষণ করবো এবং আমরা জাতীয় স্বার্থে নিয়োজিত থাকব।’
সর্বশেষ ২০১৮ সালে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী চীন সফর করেছিলেন। এর পর থেকে এক সময়ের চমৎকার সম্পর্কে ফাটল ধরা শুরু করে। রাজনীতিসহ নানা নৈতিক ইস্যুতে দুদেশের মধ্যে মতদ্বৈততা বাড়তে থাকে।

তবে চীন এখনো অস্ট্রেলিয়ার বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। অস্ট্রেলিয়া চীনকে প্রচুর আকরিক, ধাতব ও খনিজ সরবরাহ করে। এটি চীনের অভূতপূর্ব অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ব্যাপক অবদান রাখছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy