রোমানিয়া যাচ্ছেন ৩০ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে প্রথমবারের মতো ইউরোপের দেশ রোমানিয়ায় ৩০ জন কর্মী যাচ্ছেন। আগামী ২১ ও ২২ ডিসেম্বর

2022-12-19T15:40:17+00:00
2022-12-19T15:40:17+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রোমানিয়া যাচ্ছেন ৩০ বাংলাদেশি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২, ৩:৪০ পিএম   (ভিজিট : ২০৮)
X

সরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে প্রথমবারের মতো ইউরোপের দেশ রোমানিয়ায় ৩০ জন কর্মী যাচ্ছেন। আগামী ২১ ও ২২ ডিসেম্বর ১৫ জন করে দুই ধাপে এসব কর্মী দেশটির উদ্দেশে ঢাকা থেকে রওনা হবেন।

সোমবার (১৯ ডিসেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে রোমানিয়াগামীদের জন্য প্রাক বহির্গমন বিষয়ক এক ব্রিফিংয়ে এসব তথ্য জানায় বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)।

অনুষ্ঠানে বোয়েসেল জানায়, রোমানিয়ার সুমনা স্পোটর্স ওয়ার, ইউরোপা ফ্যাশনস লিমিটেড এবং সংস্থাটির মধ্যে ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে এসব কর্মী দেশটিতে যাচ্ছে। এ পর্যন্ত ৩১২ জন কর্মীর চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল। এদের মধ্যে ১০২ কর্মীর ভিসা পাওয়া গেছে এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণব্যুরোর (বিএমইটি) স্মার্ট কার্ড শেষ করা হয়েছে। বাকিদের ভিসা প্রক্রিয়াধীন।

বিএমইটি বলছে, দুই বছর মেয়োদে এসব কর্মী রোমানিয়াতে স্যুইং মেশিন অপারেট, কাটিং অপারেটর, ফ্যাক্টরি ম্যানেজার, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন পদ অনুযায়ী কর্মী সর্বনিম্ন ৪০০ থেকে ৫০০ মার্কিন ডলার পর্যন্ত বেতন পাবেন। তাদের আবাসন, খাবার, চিকিৎসা খরচ কোম্পানি বহন করবে। চাকরির মেয়াদ দুই বছর হলেও কর্মীরা চুক্তি নবায়ন করতে পারবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। তিনি বলেন, বোয়েসেলের মাধ্যমে রোমানিয়াসহ ইউরোপের অন্যান্য দেশে কর্মী পাঠানোর প্রক্রিয়া অব্যাহত থাকবে। তিনি বিদেশগমনেচ্ছু কর্মীদেরও দেশের প্রতি দায়বদ্ধ থেকে দায়িত্বশীল আচরণ ও কাজে মনোযোগী হয়ে দেশের সুনাম বৃদ্ধি করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন। অনুষ্ঠানে অতিরিক্ত সচিব মো. খায়রুল আলম, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান উপস্থিত ছিলেন।

বাবু/জেএম





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy