উন্নত বাংলাদেশ বির্নিমাণে অংশগ্রহণ করছেন প্রবাসীরা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম আল্লামা সিদ্দিকী ব‌লে‌ছেন, সারা বিশ্বে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা তাদের কষ্টার্জিত অর্থ, মেধা ও

2022-12-19T17:44:08+00:00
2022-12-19T17:44:08+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
উন্নত বাংলাদেশ বির্নিমাণে অংশগ্রহণ করছেন প্রবাসীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২, ৫:৪৪ পিএম   (ভিজিট : ২৪৬)
X

অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম আল্লামা সিদ্দিকী ব‌লে‌ছেন, সারা বিশ্বে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা তাদের কষ্টার্জিত অর্থ, মেধা ও শ্রম দিয়ে উন্নত বাংলাদেশ বির্নিমাণে অংশগ্রহণ করছেন।

রোববার (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস নি‌য়ে এক অনুষ্ঠা‌নে হাইকমিশনার এ কথা ব‌লেন। সোমবার (১৯ ডি‌সেম্বর) ক্যান‌বেরার বাংলা‌দেশ দূতাবাস এক বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জানায়।

হাইক‌মিশনার ব‌লেন, বাংলাদেশের অর্থনীতি মূলত তিনটি স্তম্ভের ওপর প্রতিষ্ঠিত। এর মধ্যে অভিবাসীদের পাঠানো রেমিট্যান্স অন্যতম। প্রবাসীদের কল্যাণে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে সফল প্রবাসীদের সম্মাননা দেওয়ার ব্যবস্থা করেছে।

প্রবাসীদের কল্যাণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান হাইক‌মিশনার। অভিবাসী দিবসের অনুষ্ঠা‌নে উপস্থিত প্রবাসীরা অস্ট্রেলিয়া থেকে রেমিট্যান্স পাঠানোর পরিমাণ বৃদ্ধির বিষয়ে বিভিন্ন সুপারিশ করেন। বক্তারা বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় দক্ষ ও পেশাজীবী কর্মী পাঠানোর ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করা এবং অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে এ বিষয়ে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেন।

অধিক সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় পাঠানোর বিষয়ে উপস্থিত প্রবাসীরা বলেন, অস্ট্রেলিয়ায় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থী আসে, যারা পরে স্থায়ীভাবে বসবাস করে এবং নিজ নিজ দেশে অর্থ পাঠায়। বাংলাদেশ থেকে অধিক সংখ্যক শিক্ষার্থী অস্ট্রেলিয়ার কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি করানো সম্ভব হলে, দেশটিতে বাংলাদেশি কমিউনিটির সংখ্যা বাড়বে।

বাবু/এসআর





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy