বাড্ডায় চাকরির নামে প্রতারণা গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

সানি সিকিউরিটি সার্ভিসেস লি. এর নামে চুক্তিভিত্তিক চাকরির ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে প্রতারণা করে প্রার্থীদের কাছ থেকে বিপুল

2022-12-19T20:11:29+00:00
2022-12-19T20:13:03+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বাড্ডায় চাকরির নামে প্রতারণা গ্রেপ্তার ২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২, ৮:১১ পিএম  আপডেট: ১৯.১২.২০২২ ৮:১৩ পিএম  (ভিজিট : ২২৯)
X

সানি সিকিউরিটি সার্ভিসেস লি. এর নামে চুক্তিভিত্তিক চাকরির ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে প্রতারণা করে প্রার্থীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ চক্রের প্রধানসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে রাজধানীর বাড্ডা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-৩ এর একটি দল। বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৩ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি দল রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সানি সিকিউরিটি সার্ভিসেস লি. এর নামে চাকরির ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করে প্রার্থীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করার প্রমাণ পায়।

এ সময় চক্রের প্রধান ভোলার মো. ইমাম হোসেন ওরফে রাহাত (২৬) এবং সহযোগী নেত্রকোনার ইমতিয়াজ হাসানকে (২৪) গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি ভুয়া চাকরির বিজ্ঞপ্তি এবং ৬টি চাকরির আবেদনপত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। 

বাবু/জেএম





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy