বিশ্বকাপ জয়ে আর্জেন্টিনাকে বাংলাদেশের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ফুটবল বিশ্বকাপ জয়ে বাংলাদেশের পক্ষ থেকে আর্জেন্টিনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

2022-12-20T00:09:33+00:00
2022-12-20T00:09:33+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
বিশ্বকাপ জয়ে আর্জেন্টিনাকে বাংলাদেশের অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২, ১২:০৯ এএম   (ভিজিট : ১৭১)
X

ফুটবল বিশ্বকাপ জয়ে বাংলাদেশের পক্ষ থেকে আর্জেন্টিনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।


সোমবার (১৯ ডিসেম্বর) পররাষ্ট্রমন্ত্রী আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরোকে লেখা এক চিঠিতে এ অভিনন্দন জানান।


চিঠিতে মো‌মেন লিখেছেন, ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা দলের জয়ের পর গত রাতে বাংলাদেশের মানুষ যে স্বতঃস্ফূর্ত আনন্দ করেছেন তা দেখলে আপনি অভিভূত হবেন।


মোমেন বলেন, আমি বিশ্বাস করি, আমাদের ভৌগোলিক অবস্থানের দূরত্ব সত্ত্বেও ফুটবলের প্রতি ভালোবাসার কারণে বাংলাদেশ ও আর্জেন্টিনার মানুষের হৃদয় সম্প্রীতিতে একীভূত।


দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক এবং বন্ধুত্ব আরও গভীর করার ক্ষেত্রে বাংলাদেশের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন মো‌মেন। তিনি বলেন, উভয় দেশের পারস্পরিক অগ্রাধিকারের ভিত্তিতে অব্যাহতভাবে কাজ করাসহ উভয় দেশে নিজেদের দূতাবাস খোলার লক্ষ্যেও ঘনিষ্ঠভাবে আমরা কাজ করে যাব।


বাবু/এসআর







Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy