আরএমপির ৫ থানার পরিদর্শক পদে রদবদল

জাতীয়

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পাঁচ থানার পরিদর্শক পদে রদবদল আনা হয়েছে। সোমবার আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক এক

2022-12-20T14:30:16+00:00
2022-12-20T14:30:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আরএমপির ৫ থানার পরিদর্শক পদে রদবদল
প্রকাশ: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২, ২:৩০ পিএম   (ভিজিট : ২৫১)
X


রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পাঁচ থানার পরিদর্শক পদে রদবদল আনা হয়েছে। সোমবার আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক এক অফিস আদেশে এই পরিবর্তন এনেছেন। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলেও উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে আরএমপি মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রফিকুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কোনো কারণ নেই। রুটিন কার্যক্রমের অংশ হিসেবে জনস্বার্থে আরএমপির পাঁচ থানায় এই রদবদল আনা হয়েছে। এটি একটি চলমান প্রক্রিয়া।

আদেশে কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজকে কাশিয়াডাঙ্গা থানা থেকে চন্দ্রিমা থানায় বদলি করা হয়েছে। এছাড়া চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেনকে বিমানবন্দর থানায়, বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমানকে কাশিয়াডাঙ্গা থানায়, মতিহার থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) আরিফুল ইসলামকে গোয়েন্দা শাখায় (ডিবি) ও রাজশাহী বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিরুল ইসলামকে মতিহার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে। 

আরএমপি সদর দপ্তর থেকে জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy