দুদকের ৯ কর্মকর্তাকে সহকারী পরিচালক পদে পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

উপ-সহকারী পরিচালক থেকে পদোন্নতি পেয়ে সহকারী পরিচালক হয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) ৯ কর্মকর্তা। মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুদক

2022-12-20T17:54:20+00:00
2022-12-20T17:54:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দুদকের ৯ কর্মকর্তাকে সহকারী পরিচালক পদে পদোন্নতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২, ৫:৫৪ পিএম   (ভিজিট : ৩১৮)
X

উপ-সহকারী পরিচালক থেকে পদোন্নতি পেয়ে সহকারী পরিচালক হয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) ৯ কর্মকর্তা। মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুদক পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) মোহাম্মদ মনিরুজ্জামান বকাউল সই করা প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে। সংস্থাটির জনসংযোগ দপ্তর সূত্র এ তথ্য জানিয়েছে।

পদোন্নতিপ্রাপ্তরা হলেন, উপ-সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ, মোহাম্মদ জিন্নাতুল ইসলাম, মো. মোস্তাফিজুর রহমান, মো. নারুল্লাহ হোসাইন, মো. কামিয়াব আফতাহি-উন-নবী, সোমা হোড়, জুয়েল মজুমদার, মোসা. মাহমুদা আক্তার ও মো. আব্দুল মালেক।

সর্বশেষ গত ১৫ সেপ্টেম্বর পৃথক আদেশে ৩ মহা-পরিচালক, ৬ পরিচালক ও নতুন ৮ উপ-পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়। এছাড়া ২০২১ সালে ৩৪ জন সহকারী কর্মকর্তাকে উপ-পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়।  

বাবু/এসআর





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy