পাঁচ পৌর নির্বাচনে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পাঁচটি পৌরসভার নির্বাচন উপলক্ষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৯ ডিসেম্বর এ পাঁচ পৌরসভায় ইলেকট্রনিক

2022-12-20T17:57:32+00:00
2022-12-20T17:57:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাঁচ পৌর নির্বাচনে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২, ৫:৫৭ পিএম   (ভিজিট : ১৮০)
X

পাঁচটি পৌরসভার নির্বাচন উপলক্ষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৯ ডিসেম্বর এ পাঁচ পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) ইসির আইন শাখার উপ-সচিব আব্দুছ সালাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজশাহী জেলার বাঘা পৌরসভা, দিনাজপুর জেলার বিরল, পঞ্চগড় জেলার বোদা, ফরিদপুর জেলার আলফাডাঙ্গা এবং নাটোর জেলার বনপাড়া পৌরসভায় আগামী ২৯ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই পৌরসভাগুলোয় ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। ম্যাজিস্ট্রেট নিয়োগের প্রজ্ঞাপন ইতোমধ্যেই সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।

ইসি জানায়, এ পাঁচ পৌরসভায় জুডিশিয়াল সার্ভিসের পাঁচজন বিচার বিভাগীয় কর্মকর্তাকে ভোটগ্রহণের পূর্বের দুই দিন, ভোটগ্রহণের দিন ও ভোটগ্রহণের পরের দুদিন অর্থাৎ ২৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর মোট পাঁচ দিনের জন্য প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বাবু/এসআর





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy