প্রকাশ: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২, ৬:১২ পিএম (ভিজিট : ১৯৩)

X
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, পার্বত্য অঞ্চলের কৃষকরা ড্রাগন চাষ করে দেশ-বিদেশে বিভিন্ন পদক অর্জন করছেন। পার্বত্য জেলার চাষিরা দেশে প্রচুর আনারস, কলা, কাঁঠাল উৎপাদন করছেন। এখানকার কৃষকরা এখন স্বর্ণপদক পাচ্ছে। পার্বত্য অঞ্চলের কৃষকরা দেশে সবুজ বিপ্লব গড়ে তুলছেন।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সভা কক্ষে এডিপি বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় তিন পার্বত্য জেলায় মাঝারি মানের ৩টি কোল্ড স্টোরেজ নির্মাণ, পার্বত্য চট্টগ্রাম এলাকায় মিশ্র ফল চাষ এবং মসলা চাষ প্রকল্পের আওতায় যেসব গাছ রোপণ করা হয়েছে তার বর্তমান অবস্থা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডকে ৪ হাজার ৮০০ পাড়া কেন্দ্রের মধ্যে কতগুলো পাড়া কেন্দ্র রাখা প্রয়োজন রয়েছে তার একটি কমিটি গঠন করার বিষয়ে আলোচনা করা হয়।
বাবু/এসআর