নগরবাসীকে খেলাধুলায় সম্পৃক্ত হতে মেয়র আতিকের আহ্বান

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

নগরবাসীকে খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, নগরবাসীকে খেলাধুলায়

2022-12-20T18:53:31+00:00
2022-12-20T18:53:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নগরবাসীকে খেলাধুলায় সম্পৃক্ত হতে মেয়র আতিকের আহ্বান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২, ৬:৫৩ পিএম   (ভিজিট : ২১৯)
X

নগরবাসীকে খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, নগরবাসীকে খেলাধুলায় সম্পৃক্ত করতে আমরা নানা উদ্যোগ গ্রহণ করে চলেছি। বিশ্বকাপ ফুটবল দেখার জন্য বিভিন্ন স্থানে বড় পর্দার ব্যবস্থা করেছি। আমি নিজেও সবার সঙ্গে বড় পর্দায় খেলা দেখেছি। 

মঙ্গলবার (২০ ডি‌সেম্বর) গুলশা‌নে নগর ভব‌নে বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন মেনস ভ‌লিবল চ্যা‌লেঞ্জ কাপ, বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন মেনস এবং উইমেনস ইন্টারন্যাশনাল বিচ ভ‌লিবল চ্যাম্পিয়নশিপের কাপ ও লো‌গো উন্মোচন অনুষ্ঠা‌নে তিনি এসব কথা বলেন।

মেয়র আতিকুল ইসলাম বলেন, খেলাধুলার স‌ঙ্গে থাক‌লে কেউ খারাপ কাজ কর‌তে পার‌বে না। অন্যায় কর‌তে পার‌বে না। মাদকাসক্ত হ‌বে না। তাই আমা‌দের যুব সমাজ‌কে আ‌রও বে‌শি ক‌রে খেলার স‌ঙ্গে থাকাটা খুব প্রয়োজন। ভলিবলের জনপ্রিয়তা হারিয়ে যাওয়ার পথে। এ পর্যায়ে ভলিবল খেলার জনপ্রিয়তা বাড়াতে আমরা কাজ করছি। বাংলাদেশ জাতীয় ভলিবল ফেডারেশনে দায়িত্ব নিয়ে আমি নানা উদ্যোগ গ্রহণ করেছি।

তিনি বলেন, বিজয়ের মাসে আরেকটি যাত্রা শুরু করতে যাচ্ছে ভলিবল। হারিয়ে যাওয়া এ খেলাকে ফিরিয়ে আনতে গণমাধ্যমের অনেক ভূ‌মিকা র‌য়েছে। আমা‌দের প্রধানমন্ত্রী খেলা পছন্দ ক‌রেন, এটা দেশের জন্য সৌভাগ্যের। সম্প্রতি বাংলাদেশ অনূর্ধ্ব ২০ ভলিবল দল কাতার, ইরাক ও চীনকে হারিয়ে এশিয়ার পঞ্চম স্থান অধিকার করেছে। এর আগেও আমরা মালদ্বীপের সঙ্গে সিরিজ জয় করেছি। এই দেশগুলোকে হারানো খুবই চ্যালেঞ্জিং ছিল, কিন্তু আমরা পেরেছি।

বাবু/এসআর






Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy