বিদ্যুৎ সাশ্রয়ে সবাইকে সচেষ্ট থাকতে হবে : নাজমুল আহসান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিদ্যুৎ সাশ্রয়ে সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানিয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাজমুল আহসান বলেছেন, মাঠ পর্যায়ের কাজ শুকনো

2022-12-20T19:13:59+00:00
2022-12-20T19:13:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিদ্যুৎ সাশ্রয়ে সবাইকে সচেষ্ট থাকতে হবে : নাজমুল আহসান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২, ৭:১৩ পিএম   (ভিজিট : ২১০)
X

বিদ্যুৎ সাশ্রয়ে সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানিয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাজমুল আহসান বলেছেন, মাঠ পর্যায়ের কাজ শুকনো মৌসুমের আগেই সম্পন্ন করতে হবে। কাজে সততা, মেধা ও দেশপ্রেম বজায় রেখে প্রধানমন্ত্রীর নিদের্শনা ও স্বপ্ন বাস্তবায়নে সবাইকে আত্মনিয়োগ করতে হবে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) পানিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে নতুন যোগদান করা সচিবের অভিনন্দন জ্ঞাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পানিসম্পদ সচিব বলেন, মন্ত্রণালয় এবং অধিনস্থ দপ্তরের অর্জন ও সাফল্য বহুল প্রচারের উদ্যোগ নিতে হবে। এছাড়া প্রধানমন্ত্রীর নিদের্শনা বাস্তবায়নের হালনাগাদ তথ্য একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে প্রতিমাসে সভা করে তা অবহিত করতে হবে। 

এছাড়া শতভাগ বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়ন এবং ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নের ওপরও গুরুত্বারোপ করেন তিনি। পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) সৈয়দা সালমা জাফরিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিরিক্ত সচিব মিজানুর রহমান, এস. এম. রেজাউল মোস্তফা কামালসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাবু/জেএম





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy