ক্যালিফোর্নিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চল ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরে উপকূলীয় এলাকায়। যার মাত্র ছিল ৬ দশমিক ৪। এতে

2022-12-21T11:05:57+00:00
2022-12-21T11:05:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ক্যালিফোর্নিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত ২
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২, ১১:০৫ এএম   (ভিজিট : ২৩৩)
X


শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চল ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরে উপকূলীয় এলাকায়। যার মাত্র ছিল ৬ দশমিক ৪। এতে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে রাজ্যের লাখ লাখ মানুষ। নিহত হয়েছেন দুই জন।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের। দেশটির ভূতত্ত্ব গবেষণা সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভের এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

রয়টার্স জানায়, ভূমিকম্পটি ইউরেকা বন্দর নগরী থেকে ২৫ মাইল (৪০ কিলোমিটার) দক্ষিণ-পশ্চিমে আঘাত হানে। এতে বহু ঘরবাড়ি ও রাস্তাঘাট বিধ্বস্ত হয়েছে। পানির লাইন ও বিদ্যুৎসংযোগেও বিঘ্ন ঘটেছে। ফার্নডেলের একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে অগ্নিকাণ্ড হয়েছে।

বলা হয়েছে, মঙ্গলবার ভোরের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলীয় জেলা হামবোল্টের ফার্নডেল শহরের ৭ দশমিক ৪ মাইল দক্ষিণ-পশ্চিমে। ফলে ফার্নডেলের একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে অগ্নিকাণ্ড হয়েছে। এ ছাড়া ফার্নডেল, নিকটবর্তী শহর ইউরেকাসহ হামবোল্টের বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ায় বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে রাজ্যের অনেক মানুষ।

-বাবু/এ.এস






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy