ইসি ভবন থেকে মনিটরিং করা হবে রংপুর সিটি নির্বাচন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা সমন্বয় ও মনিটরিং সেল গঠন করেছে

2022-12-21T16:46:59+00:00
2022-12-21T16:46:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইসি ভবন থেকে মনিটরিং করা হবে রংপুর সিটি নির্বাচন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২, ৪:৪৬ পিএম   (ভিজিট : ২৭২)
X

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা সমন্বয় ও মনিটরিং সেল গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ কমিটি আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে রসিক ভোট মনিটরিং করবে।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিটি এরই মধ্যে সংশ্লিষ্টদের কাছে পাঠিয়েছে ইসি।  

উল্লেখ্য, আগামী ২৭ ডিসেম্বর রংপুর সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রসিক নির্বাচনে মোট প্রার্থী ২৬০ জন। এর মধ্যে মেয়র পদে ৯ জন, সাধারণ কাউন্সিলর পদে ১৮৩ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ভোটের মাঠে।

বাবু/জেএম






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy