ছাদ কৃষিতে পুরস্কার দেবে ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

সঠিক নিয়ম মেনে যারা ছাদ কৃষি করবে তাদের ওয়ার্ডভিত্তিক পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের

2022-12-21T17:56:33+00:00
2022-12-21T17:56:33+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ছাদ কৃষিতে পুরস্কার দেবে ডিএনসিসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২, ৫:৫৬ পিএম   (ভিজিট : ২৪৭)
X

সঠিক নিয়ম মেনে যারা ছাদ কৃষি করবে তাদের ওয়ার্ডভিত্তিক পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়ের আতিকুল ইসলাম।

বুধবার (২১ ডিসেম্বর) রাজধানীর গুলশান নগর ভবনের হল রুমে ডিএনসিসি এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার যৌথ উদ্যোগে ছাদ কৃষি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালায় এ ঘোষণা দেন তিনি।

আতিকুল ইসলাম বলেন, আগামী ফেব্রুয়ারিতে ছাদ কৃষির ফল ও সবজি নিয়ে একটা মেলার আয়োজন করা হবে। সঠিকভাবে নিয়ম মেনে যারা ছাদ কৃষি করবে তাদের পুরস্কৃত করা হবে। পুরস্কার প্রদানের জন্য কাউন্সিলর, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও কৃষিবিদদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে।

আতিকুল ইসলাম বলেন, ঢাকা শহরে ছাদ কৃষির মাধ্যমে কৃষি বিপ্লব ঘটাতে চাই। ঢাকায় বাগান বা কৃষির জন্য পর্যাপ্ত জায়গা পাওয়া যাবে না। অতএব ছাদই কৃষির জন্য একটি বড় ক্ষেত্র হতে পারে। সবাই যেন ছাদ কৃষি করে সেজন্য আমরা সচেতনতা চালাচ্ছি।

বাবু/এসআর






Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy