পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট থেকে বরখাস্ত রমিজ রাজা

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত করা হয়েছে রমিজ রাজাকে। তার জায়গায় আসছেন পিসিবির সাবেক প্রধান

2022-12-21T19:37:14+00:00
2022-12-21T19:37:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট থেকে বরখাস্ত রমিজ রাজা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২, ৭:৩৭ পিএম   (ভিজিট : ২৪৪)
X

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত করা হয়েছে রমিজ রাজাকে। তার জায়গায় আসছেন পিসিবির সাবেক প্রধান নাজাম শেঠি। ঘরের মাটিতে ইংল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারের একদিন পর আজ বুধবার বরখাস্ত হলেন রমিজ। খবর জিও নিউজ ও ইন্ডিয়া টুডের।

এর আগে, বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিলো সরে যেতে হতে পারে রমিজ রাজাকে। ইমরান খানের সময় নিয়োগ পাওয়া রমিজের ভবিষ্যৎ শঙ্কায় পরে মূলত সরকার বদলের সাথে। এরপর জিম্বাবুয়ের কাছে হারের পর খবরই রটে- যাচ্ছেন তিনি।

কিন্তু টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের ফাইনাল নিশ্চিত করায় সে দফায় বেঁচে যান তিনি। কিন্তু ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের লজ্জার পর শেষ রক্ষা হচ্ছে না তার। পাকিস্তানের গনমাধ্যম বলছে পিসিবির চেয়ারম্যান হিসেবে নাজাম শেঠীর নিয়োগ অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আর বরখাস্ত করা হচ্ছে রমিজ রাজাকে।

বাবু/জেএম





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy