ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে আগামীকাল ভারতের মুখোমুখি বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ দল। আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায়

2022-12-21T20:59:46+00:00
2022-12-21T20:59:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে আগামীকাল ভারতের মুখোমুখি বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২, ৮:৫৯ পিএম   (ভিজিট : ২০১)
X

ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ দল। আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে মাঠে গড়াবে ম্যাচটি। এর আগে সিরিজের প্রথম টেস্টে চট্টগ্রামে ১৮৮ রানের বড় ব্যবধানে হেরেছিল টাইগাররা। তবে মিরপুরে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়েই মাঠে নামবে সাকিব আল হাসানের দল।

ইনজুরি কাটিয়ে দ্বিতীয় টেস্টে ফিরছেন পেসার তাসকিন আহমেদ। পেস বোলিং কোচ অ্যালন ডোনাল্ড ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে তেমনটাই ইঙ্গিত দিয়েছেন। এছাড়া একাদশে তিন স্পিনারের সঙ্গে দুই পেসারও থাকবে বলে নিশ্চিত করেছেন সাবেক দক্ষিণ আফ্রিকান এই পেসার। তিনি বলেছেন, ‘চট্টগ্রাম টেস্টে খেলা তিন স্পিনার খেলবে, আর দুই পেসার তাসকিন ও খালেদ। এটাই সম্ভবত হতে যাচ্ছে।’

এদিকে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে বল হাতে একবারো হাত ঘোরাননি সাকিব। পিঠে ব্যথার চোটে ভুগছিলেন টাইগার এই অধিনায়ক। শঙ্কা জেগেছিল ঢাকা টেস্টেও বল করবেন কি না তবে সে বিষয়েও খোলাসা করেছেন পেস বোলিং কোচ অ্যালন ডোনাল্ড। বলেছিলেন, ‘সাকিব ঠিক আছে, সে বল করবে। সে ব্যথা পেয়েছিল ওয়ানডে ম্যাচে। সেটা থেকে সে সেরে উঠেছে। সে খেলার জন্য প্রস্তুত এবং বোলিং করার জন্যও প্রস্তুত।’

দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), ইয়াসির রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, তাসকিন আহমেদ।

বাবু/এসআর





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy