দেশকে অসাম্প্রদায়িক হিসেবে গড়ে তুলছি : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক দেশ হিসেবে গড়ে তুলছে, যেখানে প্রতিটি মানুষের সমান

2022-12-22T00:03:06+00:00
2022-12-22T00:07:22+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দেশকে অসাম্প্রদায়িক হিসেবে গড়ে তুলছি : প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২, ১২:০৩ এএম  আপডেট: ২২.১২.২০২২ ১২:০৭ এএম  (ভিজিট : ২২৩)
X

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক দেশ হিসেবে গড়ে তুলছে, যেখানে প্রতিটি মানুষের সমান অধিকার রয়েছে।


বুধবার (২১ ডিসেম্বর) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে দেশের খ্রিস্টান সম্প্রদায়ের সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানান তিনি।


শেখ হাসিনা বলেন, বাংলাদেশে একক ধর্মের মানুষ নেই, সব ধর্মের মানুষ এখানে বসবাস করছে। আমরা সব ধর্মীয় বিশ্বাসের কল্যাণের জন্য কাজ করি।


যীশু খ্রিস্ট মানব কল্যাণ ও মানবধর্ম অনুসরণের শিক্ষা দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব ধর্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেছেন, যা তার ‘অসমাপ্ত আত্মজীবনী’, ‘কারাগারের রোজনামচা’ এবং ‘আমার দেখা নয়া চিন’ এর মাধ্যমে দেখতে পাবেন। 


তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি যে দেশের সব মানুষের জন্য আমাদের কাজ করতে হবে।’


এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী হিজড়াদের (তৃতীয় লিঙ্গ) জন্য তার সরকারের গৃহীত পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশের সংবিধান অনগ্রসর এই জনগোষ্ঠীর অধিকার সুরক্ষিত করেছে। শুধু তাই নয়, ইসলাম ধর্ম হিজড়াদের তাদের জীবনধারা যেমন পুরুষ নারীর মতো অধিকারও নিশ্চিত করেছে।


শেখ হাসিনা বলেন, এখন চাকরি, সব ধরনের পরিচয়পত্র বা পরিচয়পত্রের মতো প্রতিটি ক্ষেত্রেই নারী-পুরুষের পাশাপাশি তৃতীয় লিঙ্গ উল্লেখ করা হয়েছে। আমরা তাদের স্বীকৃতি দিয়েছি।


সমস্ত ভূমিহীন ও গৃহহীন মানুষকে বিনামূল্যে বাড়ি দেওয়ার জন্য সরকারের উদ্যোগের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, হিজড়াদের জীবনযাত্রার মান ও জীবিকা উন্নত করতে তাদের বাড়ি দিচ্ছি। তাদের (হিজড়াদের) চাকরি, ব্যবসা বা অন্য কোনো কাজ করার অধিকার আছে এবং আমরা তাদের জন্য এই অধিকার নিশ্চিত করছি। কিছু অসচেতনতা রয়েছে এবং আমরা এটি দূর করছি।


হিজড়াদের জীবন ও জীবিকার মানোন্নয়নে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সরকার বেদে জনগোষ্ঠী এবং অন্যান্যদের বাড়ি ও জমি দিচ্ছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, যারা এই ধরনের সম্প্রদায়ের লোকদের ও অটিস্টিক ব্যক্তিদের নিয়োগ করছে সেসব নিয়োগকর্তাদের সরকার বিশেষ সুবিধা বা প্রণোদনা দিচ্ছে।


প্রধানমন্ত্রী বলেন, আমি অন্তত এটুকু বলতে পারি যে, যারা পিছিয়ে আছে তাদের দেখতে পেলে আমি এগিয়ে আনব এবং তাদের শিক্ষা, চাকরি, জীবিকা এবং অন্যান্য ব্যবস্থা নিশ্চিত করব। ‘এটা আমাদের অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ। আমরা এটি নির্মাণ করতে চাই,’- বলেন প্রধানমন্ত্রী।

 
শেখ হাসিনা খ্রিস্টান সম্প্রদায়ের উদ্দেশে বলেন, আমরা নটরডেম কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার পরামর্শ দিয়েছি, কারণ এটি একটি স্বনামধন্য কলেজ ও বিশ্ববিদ্যালয় হিসেবে পর্যাপ্ত জায়গা রয়েছে। এখন এটাকে বিশ্ববিদ্যালয় করা হয়েছে। আমরা প্রতিটি প্রতিষ্ঠানকে সহযোগিতা করে যাচ্ছি এবং আমরা এটা করি যাতে সব ধর্মের মানুষ সমান অধিকার পায়।


মসজিদভিত্তিক শিক্ষার কথা উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার যখন মসজিদভিত্তিক শিক্ষার ব্যবস্থা করে, তখন হিন্দুদের মন্দির, গির্জা এবং অন্যান্য উপাসনালয়ে একইভাবে শিক্ষার ব্যবস্থা করে, করে চলেছে।


তিনি বলেন, ‘আমি চাই আপনারা সবাই নিজ নিজ অধিকার নিয়ে এদেশে বসবাস করুন। বঙ্গবন্ধু এই দেশকে স্বাধীন করেছেন এবং এর সুফল সব মানুষ ভোগ করবে।’


বাবু /এসআর







Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy