হোয়াইট হাউসে জেলেনস্কিকে স্বাগত জানালেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইউক্রেনে যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো বিদেশ সফরে যুক্তরাষ্ট্র পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বর্তমানে তিনি হোয়াইট হাউসে

2022-12-22T09:42:32+00:00
2022-12-22T09:42:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হোয়াইট হাউসে জেলেনস্কিকে স্বাগত জানালেন বাইডেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২, ৯:৪২ এএম   (ভিজিট : ১৯৮)
X


ইউক্রেনে যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো বিদেশ সফরে যুক্তরাষ্ট্র পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বর্তমানে তিনি হোয়াইট হাউসে অবস্থান করছেন।

বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্টলেডি জিল বাইডেন জেলেনস্কির সঙ্গে দেখা করেন। খবর বিবিসির।

এ সময় তারা করমর্দন করেন এবং কিছু ছবি তুলেছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। ওভাল অফিসে দুই ঘণ্টাব্যাপী তারা বৈঠক করবেন।

এর আগে প্রেসিডেন্ট জেলেনস্কি এক টুইটে জানিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্রের কংগ্রেসেও বক্তব্য দেবেন। তিনি আশা করছেন, এই সফরের মাধ্যমে ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী হবে।

এ ছাড়া হোয়াইট হাউস জানিয়েছিল, এই সফরের সময় ইউক্রেনকে নিরাপত্তা সহযোগিতা দেওয়ার জন্য একটি বেশ গুরুত্বপূর্ণ নতুন পরিকল্পনা ঘোষণা করবেন দুই দেশের নেতৃবৃন্দ।

একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, এর মধ্যে ইউক্রেনকে অত্যাধুনিক প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র দেওয়ার কথাও রয়েছে।

প্রেসিডেন্ট জেলেনস্কি কখন এবং কীভাবে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করছেন, সেটি প্রকাশ করা হচ্ছে না তার নিরাপত্তার কথা বিবেচনা করে। সফর শুরু হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে এর কথা ঘোষণা করা হয়।

-বাবু/এ.এস






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy