দলে দুই পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

দলে দুই পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশভারতের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে মিরপুরের শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মাঠে

2022-12-22T10:56:58+00:00
2022-12-22T10:56:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দলে দুই পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২, ১০:৫৬ এএম   (ভিজিট : ২৩৮)
X

দলে দুই পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

ভারতের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে মিরপুরের শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নেমেছে বাংলাদেশ দল। টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

বছরের শেষ টেস্টে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দলে দুই পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ। ইয়াসির আলির জায়গায় দলে ফিরেছেন মুমিনুল হক। এবাদত হোসেনের জায়গা নিয়েছেন তাসকিন আহমেদ।

চোটের জন্য ঢাকা টেস্ট থেকে ছিটকে যান এবাদত হোসেন। তার বদলি হিসেবে ১১ টেস্ট খেলা তাসকিন প্রথমবারের মতো দেশের মাটিতে টেস্ট খেলতে নামছেন।

এদিকে শেষ ম্যাচে তিনে নামা ইয়াসির আলী চৌধুরীর বাজে পারফরম্যান্সের জন্য কপাল খুলেছে সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হকের।

ভারতের একাদশেও এসেছে এক পরিবর্তন। ১২ বছর পর টেস্ট দলে ফিরেছেন জয়দেব উনাদকাত। সর্বশেষ ২০১০ সালে টেস্ট ম্যাচ খেলেছিলেন এই পেসার। 

চট্টগ্রাম টেস্টে ভারতের বিপক্ষে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ ক্রিকেট দল। বড় হারের পর ঢাকা টেস্টে ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা। 

মিরপুরে প্রায় ১ যুগ পর টেস্টে মুখোমুখি হচ্ছে দুদল। শের-ই বাংলা স্টেডিয়ামে টেস্টে এটি তৃতীয় সাক্ষৎ এই দুদলের। এর আগে সবশেষ দেখায় টাইগাররা হেরেছিল ১০ উইকেটের বড় ব্যবধানে। 

এদিকে, আজ টস করতে নেমে টাইগারর অধিনায়ক ছুঁয়েছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশারকে। অধিনায়ক হিসেবে এটি সাকিবের ১৮তম টেস্ট। আগের ১৭ টেস্টের ৩টিতে জয় এনে দিয়েছেন সাকিব, তবে হেরেছেন বাকি ১৪ টেস্টেই।

বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, মুমিনুল হক, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, তাসকিন আহমেদ।

ভারত একাদশ
লোকেশ রাহুল (অধিনায়ক) শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, রিশভ পান্ত, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, জয়দেভ উনাদকাট, উমেশ যাদব, মোহাম্মদ সিরাজ। 

-বাবু/এ.এস






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy