মেসির ছবি দিয়ে টাকা ছাপছে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক

কাতার বিশ্বকাপ ২০২২

আর্জেন্টিনাকে দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপ শিরোপা এনে দিয়েছেন লিওনেল মেসি। তাই বিশেষ বিশেষ সম্মান স্বরূপ দেশটির ব্যাংক

2022-12-22T14:41:07+00:00
2022-12-22T14:41:07+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
মেসির ছবি দিয়ে টাকা ছাপছে আর্জেন্টিনা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২, ২:৪১ পিএম   (ভিজিট : ৪২৯)
X


আর্জেন্টিনাকে দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপ শিরোপা এনে দিয়েছেন লিওনেল মেসি। তাই বিশেষ বিশেষ সম্মান স্বরূপ দেশটির ব্যাংক নোটে জায়গা পেতে যাচ্ছেন বিশ্বসেরা এই ফুটবলার।

দেশে ফিরে মেসি-ডি মারিয়ারা পেয়েছেন রাজকীয় বরণ। আনন্দে ভাসছে গোটা দেশ।

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে অনুঘটকের ভূমিকা পালন করা সময়ের সেরা ফুটবলার মেসি। তাই পেতে যাচ্ছেন বিশেষ সম্মান। দেশটির ফাইন্যান্সিয়াল গভর্নিং বডি বিশ্বকাপ জয়ের মতো বড় জাতীয় অর্জনকে স্মরণীয় করে রাখতেই ব্যাংক নোটে ছাপতে যাচ্ছেন মেসির ছবি।

দেশটির ১০০০ পেসোর নোটের এক পাশে থাকবে মেসির ১০ নম্বর জার্সি পরা একটি ছবি। অন্য পাশে থাকবে ২০২১ সালে কোপা আমেরিকার শিরোপা জয়ের পর উল্লাস করা দলগত ছবি।

-বাবু/এ.এস






Loading...
Loading...


কাতার বিশ্বকাপ ২০২২ এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy