মাদকমুক্ত জাতি গঠনে খেলাধুলা অপরিহার্য : আতিক

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, তরুণ প্রজন্মের পড়া‌শোনার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। সুস্থ, সবল ও

2022-12-22T20:50:22+00:00
2022-12-22T20:51:42+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মাদকমুক্ত জাতি গঠনে খেলাধুলা অপরিহার্য : আতিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২, ৮:৫০ পিএম  আপডেট: ২২.১২.২০২২ ৮:৫১ পিএম  (ভিজিট : ২৪৮)
X

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, তরুণ প্রজন্মের পড়া‌শোনার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। সুস্থ, সবল ও মাদকমুক্ত জাতি গঠনে খেলাধুলা অপরিহার্য।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বঙ্গবন্ধু এ‌শিয়ান সেন্ট্রাল জোন ম্যানস ভ‌লিবল চ্যা‌লেঞ্জ কাপ-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেন, বিভিন্ন দেশকে নিয়ে আন্তর্জাতিক টুর্নামেন্টের আয়োজনের মাধ্যমে বিশ্বে বাংলাদেশের পরিচিত ও ভাবমূর্তি উজ্জ্বল হবে। ক্রিকেট ও ফুটবলের মতো ভলিবলেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহ্সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বাবু/এসআর





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy