পুলিশের পাঁচ পদে রদবদল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পুলিশের পাঁচ পদে রদবদল এনেছে সরকার। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি

2022-12-22T20:56:02+00:00
2022-12-22T20:56:02+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
পুলিশের পাঁচ পদে রদবদল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২, ৮:৫৬ পিএম   (ভিজিট : ২৪০)
X

পুলিশের পাঁচ পদে রদবদল এনেছে সরকার। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি মো. আনিসুর রহমান। তিনি অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বর্তমান কমিশনার ডিআইজি আবু কালাম সিদ্দিককে সিআইডিতে বদলি করা হয়েছে।

অন্যদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (অপারেশন্স) হিসেবে দায়িত্ব পালন করা কুসুম দেওয়ানকে সিআইডির ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। ডিআইজি আজাদ মিয়াকে শিল্প পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি মাহবুবুর রহমানকে সিআইডিতে বদলি করা হয়েছে।

এ বিভাগের আরেক প্রজ্ঞাপনের মাধ্যমে পুলিশ সুপার সুব্রত কুমার হালদারকে রাজশাহী সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি এবং পুলিশ সুপার আব্দুল হালিমকে ঢাকা ট্রাফিক ড্রাইভিং স্কুলের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy