আন্তর্জাতিক ভলিবলে জয়ে দিয়ে শুরু বাংলাদেশের

স্পোর্টস রিপোর্ট

খেলাধুলা

বাংলাদেশে ভলিবল ফেডারেশনের আয়োজনে বৃহস্পতিবার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হয়েছে বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন অনূর্ধ্ব-২৩ আন্তর্জাতিক

2022-12-22T21:20:34+00:00
2022-12-22T21:30:04+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আন্তর্জাতিক ভলিবলে জয়ে দিয়ে শুরু বাংলাদেশের
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২, ৯:২০ পিএম  আপডেট: ২২.১২.২০২২ ৯:৩০ পিএম  (ভিজিট : ২৩১)
X

বাংলাদেশে ভলিবল ফেডারেশনের আয়োজনে বৃহস্পতিবার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হয়েছে বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন অনূর্ধ্ব-২৩ আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপ। প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে নেপালকে ৩-০ সেটে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ।

বাংলাদেশ প্রথম সেটে ২৬-২৪ ব্যবধানে, দ্বিতীয় সেটে ২৫-২২ ব্যবধানে এবং তৃতীয় সেটে ২৫-২১ ব্যবধানে জিতে ঘরে আয়োজিত টুর্নামেন্টে শুভসূচনা করেছে।

বাংলাদেশ দলের আল আমিন সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। তার হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস।

আর আগে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলিয়াস উদ্দিন মোল্লা এমপি।

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, ইউনিক গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নূর আলীসহ অন্যান্য পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ও ফেডারেশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক এই টুর্নামেন্টে নেপাল, কিরগিজস্তান, শ্রীলঙ্কা ও স্বাগতিক বাংলাদেশ অংশগ্রহণ করছে।

বাবু/এসআর





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy