অসুস্থ মাকে দেখতে যাওয়ার অনুমতি পেলেন না জ্যাকলিন

বিনোদন ডেস্ক

বিনোদন

সুকেশের সঙ্গে ঘনিষ্ঠতাই কাল হলো বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের জন্য। আর্থিক জালিয়াতির মামলায় অন্যতম অভিযুক্ত এই নায়িকা। বর্তমানে

2022-12-23T15:19:46+00:00
2022-12-23T15:19:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অসুস্থ মাকে দেখতে যাওয়ার অনুমতি পেলেন না জ্যাকলিন
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২, ৩:১৯ পিএম   (ভিজিট : ২২৩)
X

সুকেশের সঙ্গে ঘনিষ্ঠতাই কাল হলো বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের জন্য। আর্থিক জালিয়াতির মামলায় অন্যতম অভিযুক্ত এই নায়িকা। বর্তমানে জামিনে মুক্ত আছেন তিনি। অসুস্থ মাকে দেখতে যাবেন বলে আবেদন করেছিলেন। আদালতের আপত্তিতে পরবর্তীতে সেই আবেদন প্রত্যাহার করে নেন জ্যাকলিন।

আদালতে শুনানি চলাকালীন জ্যাকলিনের আইনজীবী আদালতকে জানায়, অভিনেত্রীর মা ২০২১ সালের ডিসেম্বরে ব্রেন স্ট্রোকের শিকার হন, তারপর থেকে গুরুতর অসুস্থ তিনি। মানবিকতার খাতিরে জ্যাকলিনের আবেদন মঞ্জুরের কথা বলা হয়।

আদালত পাল্টা প্রশ্ন করেন, কীভাবে জ্যাকলিন ওই দেশে যাওয়ার ভিসা পাবেন? জবাবে অভিনেত্রীর আইজীবী জানান, ‘ওনার বাবা-মা ওই দেশেই থাকে। আগে থেকেই জ্যাকলিনের কাছে বাহরাইনের ভিসা রয়েছে।’ এরপর আদালত জ্যাকলিনের বিদেশযাত্রায় ‘আপত্তি’ তুলে বলে এই মুহূর্তে সুকেশ মামলা খুব গুরুত্বপূর্ণ ধাপে রয়েছে, শুনানি চলাকালীন জ্যাকলিনের উপস্থিতি জরুরি।

অভিনেত্রীর আইনজীবীরা এও জানায়, মামলার পরবর্তী শুনানি ৬ জানুয়ারি। জ্যাকলিন যেকোনো মূল্য ৫ জানুয়ারির মধ্যে ভারতে ফিরে আসবেন। পাশাপাশি জ্যাকলিন এই মামলার ১০ নম্বর অভিযুক্ত। ৬ জানুয়ারি সুকেশ চন্দ্রশেখরকে কাঠগড়ায় তোলা হবে, জ্যাকলিনের নম্বর আসতে সময় লাগবে। তাতেও মন গলেনি আদালতের।

অন্যদিকে ইডির তরফেও জ্যাকলিনের এই আবেদনের বিরোধিতা করা হয়। তারা স্পষ্ট জানায়, জ্যাকলিন বিদেশি নাগরিক। একবার দেশ ছাড়লে তাকে ফেরানো কঠিন হতে পারে। জন্মসূত্রে জ্যাকলিনের বাবা-মা শ্রীলঙ্কান। তবে জ্যাকলিনের জন্ম ও বেড়ে উঠা বাহরাইনে।

সূত্র : হিন্দুস্তান টাইমস

বাবু/এসআর





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy