‘রাষ্ট্রদূতদের বিবৃতি দেওয়ার আগে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস সম্পর্কে বুঝতে হবে’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের প্রকাশ্যে বিবৃতি দেওয়ার আগে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস

2022-12-23T15:51:27+00:00
2022-12-23T15:51:27+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
‘রাষ্ট্রদূতদের বিবৃতি দেওয়ার আগে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস সম্পর্কে বুঝতে হবে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২, ৩:৫১ পিএম   (ভিজিট : ১৯৬)
ফাইল ছবি

ফাইল ছবি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের প্রকাশ্যে বিবৃতি দেওয়ার আগে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস সম্পর্কে বুঝতে হবে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যানের সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং দ্বিপাক্ষিক সম্পর্কের পারস্পরিক অগ্রাধিকার নিয়ে আলোচনা করেন।

পররাষ্ট্র মন্ত্রনালয়ের এক সংবাদ বিঞ্জপ্তিতে এ কথা বলা হয়েছে।

শাহরিয়ার এবং শেরমান কূটনৈতিক সম্পর্ক ১৯৬১-এর ভিয়েনা কনভেনশনে পারস্পরিক প্রতিশ্রুতির বিষয়েও কথা বলেছেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে কূটনৈতিক সম্প্রদায়ের নিরাপত্তা ও নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পূর্ণ অঙ্গীকারবদ্ধ। রাষ্ট্রদূতরা বরাবরের মতো পর্যাপ্ত নিরাপত্তা পেতে থাকবেন।

মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে তার বেশ কয়েকটি সফরের কথা উল্লেখ করেন এবং সাম্প্রতিক জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল (ইউএনএইচআরসি) নির্বাচনে বাংলাদেশের বিজয় লাভে প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানান এবং আন্তর্জাতিক ফোরামে একে-অপরকে সমর্থন দেওয়ার জন্য সন্তুষ্টি প্রকাশ করেন।

বাবু/এসআর





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy