প্যারিসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

হামলার সঙ্গে জড়িত সন্দেহে ৬৯ বছর বয়সী একজনকে আটক করা হয়েছে।ফ্রান্সের রাজধানী প্যারিসের কেন্দ্রস্থলে এক বন্দুবধারীর গুলিতে ৩

2022-12-23T19:35:40+00:00
2022-12-23T21:02:28+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
প্যারিসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ৩
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২, ৭:৩৫ পিএম  আপডেট: ২৩.১২.২০২২ ৯:০২ পিএম  (ভিজিট : ২০৫)
X


হামলার সঙ্গে জড়িত সন্দেহে ৬৯ বছর বয়সী একজনকে আটক করা হয়েছে।

ফ্রান্সের রাজধানী প্যারিসের কেন্দ্রস্থলে এক বন্দুবধারীর গুলিতে ৩ জন নিহত ও ৪ জন আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার সকালে একটি কুর্দি সাংস্কৃতিক কেন্দ্র ও সেলুনের কাছে এ গুলির ঘটনা। ঘটনাস্থলটি গা দ্যুলেস্ট স্টেশন থেকে খুব দূরে নয়। 

হামলার সঙ্গে জড়িত সন্দেহে ৬৯ বছর বয়সী একজনকে  আটক করা হয়েছে।

কী কারণে এই হামলা, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। আটক বন্দুকধারী ফরাসী নাগরিক, দুটি হত্যাচেষ্টার ঘটনার জন্য তিনি পুলিশের কাছে আগে থেকেই পরিচিত ছিলেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।

প্যারিস কর্তৃপক্ষের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, তিনি প্যারিসের রু দনজিয়া এলাকা থেকে ৭ থেকে ৮ বার গুলি করার শব্দ শুনতে পেয়েছিলেন। এর পরপরই স্থানীয়রা খুবই ভীত হয়ে পড়ে এবং দিগ্বিদিক ছুটতে থাকেন।

-বাবু/এ.এস
 





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy