দেড় কোটি রুপিতে সাকিবকে কিনল কেকেআর

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

আইপিএলের শেষ বেলায় কিছুটা চমকে দিল কলকাতা নাইট রাইডার্স। দেড় কোটি রুপিতে তারা কিনে নিল বাংলাদেশি অলরাউন্ডার সাকিব

2022-12-24T09:37:35+00:00
2022-12-24T09:37:35+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দেড় কোটি রুপিতে সাকিবকে কিনল কেকেআর
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২, ৯:৩৭ এএম   (ভিজিট : ২২১)
X


আইপিএলের শেষ বেলায় কিছুটা চমকে দিল কলকাতা নাইট রাইডার্স। দেড় কোটি রুপিতে তারা কিনে নিল বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল-হাসানকে।

এই নিয়ে চতুর্থ বার কেকেআরে ফিরলেন সাকিব। দলে আসেন, আবার নিলামে তুলে দেওয়া হয়। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলিতে খেলার অভিজ্ঞতা এবং মিডল অর্ডারে বিকল্প তৈরি রাখার জন্য সাকিবকে নিয়েছে কেকেআর। খবর আনন্দবাজার পত্রিকার।

সাকিবকে দলে নেওয়ার পরেই আইপিএল ট্রফি হাতে তার একটি ছবি পোস্ট করেছে কেকেআর। সেটি ২০১৪ সালে তোলা। সেবারই শেষ ট্রফি এসেছিল কেকেআরের ক্যাবিনেটে।

বাংলাদেশের অধিনায়ক সাকিব দলকে সুনিপুণ ভাবে চালনা করছেন। বাংলাদেশ এখন যে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলছে, সেখানেও ক্যাপটেন সাকিবই।

বিশ্বমঞ্চে সাকিব আলাদা করে নজর কেড়ে নিয়েছেন। সে কারণেই এখনও আইসিসির টি-টোয়েন্টি অলরাউন্ডারদের তালিকায় সবার উপরে জ্বলজ্বল করছে তার নাম।

-বাবু/এ.এস
  





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy