সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করলেন দলটির সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টা ২৫

2022-12-24T10:43:18+00:00
2022-12-24T14:30:17+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২, ১০:৪৩ এএম  আপডেট: ২৪.১২.২০২২ ২:৩০ পিএম  (ভিজিট : ২২৮)
X


আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করলেন দলটির সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টা ২৫ মিনিটে সমাবেশস্থলে এসে পৌঁছান। এসময় মুহুর্মুহু স্লোগানে মুখরিত হয় ওঠে পুরো সমাবেশস্থল।

এরপর শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করা হয়।

প্রথমে শেখ হাসিনা জাতীয় পতাকা উত্তোলন করেন। একই সময়ে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সব জেলার নেতাদের নিয়ে দলীয় পতাকা উত্তোলন করেন। এরপর ২৫ মিনিট ধরে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

এর আগে সকাল ৭টায় সম্মেলনস্থলে প্রবেশের জন্য গেট খুলে দেওয়া হয়। ছোট ছোট মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও কালিমন্দির গেট দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকতে দেখা যায় কাউন্সিলর ও ডেলিগেটদের।

সম্মেলনে দলের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করবেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। স্বাগত বক্তব্য দেবেন অভ্যর্থনা কমিটির আহ্বায়ক শেখ ফজলুল করিম সেলিম।

-বাবু/এ.এস
  





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy