সম্মেলনে জাপাসহ ১৪ দলের নেতারা, আসেনি বিএনপি

জাতীয়

আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল শুরু হচ্ছে আজ। দলটির ২২তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন আওয়ামী লীগের সভানেত্রী ও

2022-12-24T12:48:51+00:00
2022-12-24T12:48:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সম্মেলনে জাপাসহ ১৪ দলের নেতারা, আসেনি বিএনপি
প্রকাশ: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২, ১২:৪৮ পিএম   (ভিজিট : ২১৭)
X


আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল শুরু হচ্ছে আজ। দলটির ২২তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই সম্মেলনে যোগ দিয়েছেন দলটির নেতৃত্বাধীন ১৪ দলের শরিক দলগুলোর নেতারা। জাতীয় পার্টির নেতারা এতে অংশ নিলেও বিএনপির কোনও নেতা আসেনি। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীও যোগ দিয়েছেন আওয়ামী লীগের সম্মেলনে।

সম্মেলনে রয়েছেন জাতীয় সংসদের বিরোধীদল জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও সাধারণ সম্পাদক মুজিবুল হক চন্নু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরিন আখতার, তরিকত ফেডারেশনের সভাপতি নজিবুল বশর মাইজভান্ডারী, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, জাতীয় পার্টি-জেপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।

১৪ দলের শরিক দলগুলোর শীর্ষ নেতা, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের আনুষ্ঠানিকভাবে সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়। তবে বিএনপির কোনও প্রতিনিধি আওয়ামী লীগের সম্মেলনে যোগ না দেওয়ার ইঙ্গিত পাওয়া গেছে আগেই।

-বাবু/এ.এস
  





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy