ফ্রান্সে পৌঁছেছে সিরিয়াল কিলার ‘দ্য সার্পেন্ট’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

নেপালের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর শনিবার ফ্রান্সে পৌঁছেছেন ‘দ্য সার্পেন্ট’ নামে পরিচিত চার্লস সবরাজ।উত্তর আমেরিকার দুই পর্যটককে

2022-12-24T14:26:05+00:00
2022-12-24T14:26:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফ্রান্সে পৌঁছেছে সিরিয়াল কিলার ‘দ্য সার্পেন্ট’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২, ২:২৬ পিএম   (ভিজিট : ২৪২)
X


নেপালের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর শনিবার ফ্রান্সে পৌঁছেছেন ‘দ্য সার্পেন্ট’ নামে পরিচিত চার্লস সবরাজ।

উত্তর আমেরিকার দুই পর্যটককে হত্যার দায়ে ২০০৩ সাল থেকে নেপালের কারাগারে ছিলেন এই কুখ্যাত খুনি।

৭০-এর দশকে এশিয়া জুড়ে ২০টি পর্যটক খুনের ঘটনায় সার্পেন্টের জড়িত থাকার অভিযোগ পাওয়া যায়। নেপালের আগে তিনি ভারতেও দীর্ঘদিন কারা ভোগ করেছেন। এমনকি কারারক্ষীকেও মাদকদ্রব্য সেবন করিয়ে সেখান থেকে একবার পালিয়েছিলেন ফরাসি এই খুনি।
সম্প্রতি স্বাস্থ্য এবং কারাগারে ভালো আচরণ বিবেচনায় নিয়ে এই বয়স্ক খুনিকে মুক্তি দেয় নেপালের সর্বোচ্চ আদালত।

শুক্রবার নেপাল থেকে সার্পেন্টকে ফ্রান্সের উদ্দেশ্যে পাঠানো হয়। মুক্তি পেয়ে তিনি বলেন, ‘আমি বেশ ভাল অনুভব করছি। আমি অনেক কিছু করবো। অনেকের বিরুদ্ধেই আমি মামলা করবো। এরমধ্যে নেপাল সরকারও আছে।’

নিজেকে সিরিয়াল কিলার হিসেবে পরিচয় দিতেও রাজি নন তিনি। তবে তার বিরুদ্ধে ফ্রান্সে কোনো গ্রেফতারি পরোয়ানা নেই।

সূত্র: ফ্রেঞ্চ টোয়েন্টি ফোর

-বাবু/এ.এস






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy