ফের আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২, ৫:১৫ পিএম আপডেট: ২৪.১২.২০২২ ৫:২০ পিএম (ভিজিট : ২৫৬)

X
বাংলাদেশ আওয়ামী লীগকে পরিচালনার ভার আবারও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপরই দিলেন দলটির কাউন্সিলররা। এ নিয়ে টানা দশম বারের মতো সভাপতি নির্বাচিত হলেন তিনি।
অন্যদিকে আবারও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার বিকালে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের সমাপনী অধিবেশনে কাউন্সিলরদের সমর্থনে সর্বসম্মতিক্রমে শেখ হাসিনা সভাপতি ও ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
বাবু/এসআর