সাকিবের বয়স কত, তার চোখ পরীক্ষা করানো উচিত : সুনীল গাভাস্কার

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

ঢাকা টেস্টে বাংলাদেশকে হারাতে আর ১০০ রানের দরকার ভারতের। আর বাংলাদেশের জিততে ভারতের ৬ উইকেট তুলে নেওয়া দরকার।

2022-12-24T19:49:28+00:00
2022-12-24T19:49:28+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সাকিবের বয়স কত, তার চোখ পরীক্ষা করানো উচিত : সুনীল গাভাস্কার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২, ৭:৪৯ পিএম   (ভিজিট : ২১৬)
X

ঢাকা টেস্টে বাংলাদেশকে হারাতে আর ১০০ রানের দরকার ভারতের। আর বাংলাদেশের জিততে ভারতের ৬ উইকেট তুলে নেওয়া দরকার। ম্যাচের চতুর্থ দিনেই এই ফলাফল দেখা যাবে বলে মনে হচ্ছে।

ভারতের বিপক্ষে এই টেস্টের দুই ইনিংসেই দৃষ্টিকটুভাবে আউট হন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। তার এই আউটের ধরন নিয়ে সমালোচনা করেছেন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার।

যে শট খেলে সাকিব আউট হয়েছেন, সেগুলো খেলা অপ্রয়োজনীয় ছিল বলে মনে করেন তিনি। দ্বিতীয় টেস্ট চলাকালীন সনি স্পোর্টসের সঙ্গে আলাপনে গাভাস্কার বলেন, ‘সাকিবের বয়স কত? আমার মনে হয় তার চোখ পরীক্ষা করানো উচিত। তিনি দুই ইনিংসেই যেভাবে ড্রাইভ করে আউট হয়েছেন, তার একটিও ড্রাইভ করার মতোন বল ছিল না।’

তিনি বলেন, ‘আমাকে দয়া করে ভুল বুঝবেন না। আমি সাকিবকে অসম্মান করে কিছু বলছি না। তিনি যে বলগুলো ড্রাইভ করেছেন সেগুলো ধীরগতির বল ছিলো না, দুটি বলই দ্রুতগতির ছিল।’

সূত্র : হিন্দুস্তান টাইমস

বাবু/এসআর





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy