কমছে মেরু ভাল্লুক, উদ্বিগ্ন কানাডা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

কানাডার হাডসন উপসাগরীয় এলাকায় গেল পাঁচ বছরেই ২৭ শতাংশ কমেছে মেরু ভাল্লুকের সংখ্যা। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এই

2022-12-24T19:52:40+00:00
2022-12-24T19:52:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কমছে মেরু ভাল্লুক, উদ্বিগ্ন কানাডা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২, ৭:৫২ পিএম   (ভিজিট : ১৮৬)
X

কানাডার হাডসন উপসাগরীয় এলাকায় গেল পাঁচ বছরেই ২৭ শতাংশ কমেছে মেরু ভাল্লুকের সংখ্যা। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। সরকারি রিপোর্ট অনুযায়ী, বর্তমানে মেরু ভাল্লুক আছে ৬১৮টি। ২০১৬ সালে যে সংখ্যা ছিল ৮৪২।

ওই রিপোর্টে বলা হয়েছে প্রাপ্ত বয়স্ক নারী ও শাবকদের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব বেশি পড়ছে। সে কারণেই হয়তো দিনে দিনে কমে আসছে প্রাণীটির সংখ্যা। গেল কয়েক বছরে আশঙ্কাজনকভাবে উত্তপ্ত হচ্ছে পৃথিবীর দক্ষিণ মেরু। ফলে গলছে বরফ। যে কারণে এই ভাল্লুকদের আবাস্থল এবং শিকারের পরিধিও হচ্ছে ছোট।

বিজ্ঞানীরা বলছে, ওইসব মেরু অঞ্চল ২০৫০ সালের মধ্যে বরফশূন্য হয়ে যেতে পারে। ফলে অনাহারে থাকতে হতে পারে ওইসব ভাল্লুকদের।

সূত্র: বিবিসি

বাবু/এসআর





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy